২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপগুলোর একটি ছিল ‘এফ’ গ্রুপ। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই গ্রুপ নিয়ে ছিল ব্যাপক আলোচনা। তবে শেষ রাউন্ডের ম্যাচগুলো সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলনই দেখাল। নাটকীয় লড়াইয়ের শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠল নেদারল্যান্ডস। দ্বিতীয় স্থানে থেকে শেষ করল জাপান। আর সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিল সুইডেন। ফলে রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে জাপান। ব্রাজিল-জাপানসহ এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচের লাইনআপ চূড়ান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে আসরের হট ফেভারিট নেদারল্যান্ডসও। শক্তিশালী মরক্কোর মুখোমুখি হবে তারা। নিচে এক নজরে দেখে নিন রাউন্ড অব থার্টি টুতে কোন দলের প্রতিপক্ষ কারা এবং ম্যাচের তারিখও সময়সূচী। ১. কানাডা-দক্ষিণ আফ্রিকা (২৮ জুন, রাত ১টা) ২. ব্রাজিল-জাপান (২৯ জুন, রাত ১১টা) ৩. নেদারল্যান্ডস-মরক্কো (৩০ জুন, সকাল ৭টা) ৪. যুক্তরাষ্ট্র-বসনিয়া (২ জুলাই, সকাল ৬টা) ২০২৬ বিশ্বকাপের ১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে নকআউটের টিকিট নিশ্চিত হয়ে গেছে ১৯ দলের। বাদ পড়েছে ৮টি। বাকি ২১ট

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপগুলোর একটি ছিল ‘এফ’ গ্রুপ। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই গ্রুপ নিয়ে ছিল ব্যাপক আলোচনা। তবে শেষ রাউন্ডের ম্যাচগুলো সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলনই দেখাল। নাটকীয় লড়াইয়ের শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠল নেদারল্যান্ডস। দ্বিতীয় স্থানে থেকে শেষ করল জাপান। আর সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিল সুইডেন। ফলে রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে জাপান।

ব্রাজিল-জাপানসহ এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচের লাইনআপ চূড়ান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে আসরের হট ফেভারিট নেদারল্যান্ডসও। শক্তিশালী মরক্কোর মুখোমুখি হবে তারা। নিচে এক নজরে দেখে নিন রাউন্ড অব থার্টি টুতে কোন দলের প্রতিপক্ষ কারা এবং ম্যাচের তারিখও সময়সূচী।

১. কানাডা-দক্ষিণ আফ্রিকা (২৮ জুন, রাত ১টা)

২. ব্রাজিল-জাপান (২৯ জুন, রাত ১১টা)

৩. নেদারল্যান্ডস-মরক্কো (৩০ জুন, সকাল ৭টা)

৪. যুক্তরাষ্ট্র-বসনিয়া (২ জুলাই, সকাল ৬টা)

২০২৬ বিশ্বকাপের ১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে নকআউটের টিকিট নিশ্চিত হয়ে গেছে ১৯ দলের। বাদ পড়েছে ৮টি। বাকি ২১টি দল অপেক্ষায় ১৩টি জায়গার জন্য। নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান দল এই পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাইয়ের এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

শেষ ৩২-এ জায়গা করেছে যে সব দল

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা

গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া

গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা

গ্রুপ ‘কে’: কলম্বিয়া

বিদায় নিয়েছে কারা

এখন পর্যন্ত মোট ৮টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

দলগুলো হচ্ছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow