২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, যা জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষাবর্ষ শেষ হওয়ার পরও পাবলিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের তিন থেকে চার মাস অপেক্ষা করতে হয়। এতে এসএসসি-এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট হয়ে যায়। মূল্যবান এ সময়ের অপচয় এড়াতে আগামীতে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ২০২৭ সাল থেকে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া শুরু করতে পারে শিক্ষা বোর্ডগুলো। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন হবে- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়েছে। কিছুটা ব্যত্যয় হয়তো ঘটেছে। সেজন্য সপ্তাহে ছয়দিন ক্লাস হচ্ছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ডিসেম্বরে কোর্স শেষ হয়, তাহলে তাদের জীবন থেকে এক বছর নষ্ট করা হবে কেন? তখন সাংবাদিকেরা আবারও জানতে চান আগামী এসএসসি পরীক্ষাটি কি তাহলে ডিসেম্বরে হবে? জবাবে শ
শিক্ষাবর্ষ শেষ হওয়ার পরও পাবলিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের তিন থেকে চার মাস অপেক্ষা করতে হয়। এতে এসএসসি-এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট হয়ে যায়।
মূল্যবান এ সময়ের অপচয় এড়াতে আগামীতে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ২০২৭ সাল থেকে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া শুরু করতে পারে শিক্ষা বোর্ডগুলো।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন হবে- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়েছে। কিছুটা ব্যত্যয় হয়তো ঘটেছে। সেজন্য সপ্তাহে ছয়দিন ক্লাস হচ্ছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ডিসেম্বরে কোর্স শেষ হয়, তাহলে তাদের জীবন থেকে এক বছর নষ্ট করা হবে কেন? তখন সাংবাদিকেরা আবারও জানতে চান আগামী এসএসসি পরীক্ষাটি কি তাহলে ডিসেম্বরে হবে? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক পরীক্ষা যে সময়ে হয়, সেই সময়ে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে শেষ। তাহলে কোর্স শেষ করে পরীক্ষা নেবো। এটা জানা আর না জানার কি হলো?
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এএএইচ/ইএ
What's Your Reaction?