২১ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি : ১৮৪৮: কার্ল মার্ক্স ও ফ্রিডরিখ এঙ্গেলস তাদের ঐতিহাসিক রাজনৈতিক ইশতেহার ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ প্রকাশ করেন। ১৯০১: আনুষ্ঠানিকভাবে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। ১৯১৬: প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ ‘ব্যাটল অফ ভার্দুন’ শুরু হয়। জার্মান সেনাবাহিনী ফ্রান্সে এই আক্রমণ চালায়। ১৯৪৬: তৎকালীন বোম্বাইয়ে (মুম্বাই) ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ শুরু হয়। ১৯৫২: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বারসহ আরও অনেকে। এই আন্দোলনই

২১ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি : ১৮৪৮: কার্ল মার্ক্স ও ফ্রিডরিখ এঙ্গেলস তাদের ঐতিহাসিক রাজনৈতিক ইশতেহার ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ প্রকাশ করেন। ১৯০১: আনুষ্ঠানিকভাবে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। ১৯১৬: প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ ‘ব্যাটল অফ ভার্দুন’ শুরু হয়। জার্মান সেনাবাহিনী ফ্রান্সে এই আক্রমণ চালায়। ১৯৪৬: তৎকালীন বোম্বাইয়ে (মুম্বাই) ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ শুরু হয়। ১৯৫২: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বারসহ আরও অনেকে। এই আন্দোলনই পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিল। ১৯৬৫: মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা ম্যালকম এক্স নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন। ২০০০: ইউনেস্কোর স্বীকৃতির পর বিশ্বজুড়ে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে দিনটি পালিত হয়। জন্ম ১৮৯৪: শান্তি স্বরূপ ভাটনগর, প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী। ১৯২৭: অশেষ প্রসাদ মিত্র, প্রখ্যাত ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী। ১৯৪৭: সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক। ১৯৫০: ফকির আলমগীর, একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক। ১৯৬১: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ। মৃত্যু ১৬৭৭: বারুক স্পিনোজা, প্রখ্যাত ওলন্দাজ দার্শনিক। ১৯৫২: আব্দুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবুল বরকত ও আবদুল জব্বার–মাতৃভাষা আন্দোলনের অমর শহীদ। ১৯৬৮: হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী জীববিজ্ঞানী এবং পেনিসিলিন আবিষ্কারের অন্যতম গবেষক। ১৯৯৩: অখিল নিয়োগী (ছদ্মনাম: স্বপনবুড়ো), প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কবি। ২০২৪: ফলি স্যাম নরিম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় আইনজীবী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow