২৩ ও ২৪ মে খোলা থাকবে অধস্তন আদালত

দেশের সব অধস্তন আদালত আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের শুধু দাপ্তরিক কার্যক্রম চলবে। এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে ও ২৪ মে খোলা থাকবে। সুপ্রিম কোর্ট নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ১৪ মের প্রজ্ঞাপন মূলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার ঘোষণার কারণে আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়। এমতবস্থায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং ২৩ মে শনিবার উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলবে।  

২৩ ও ২৪ মে খোলা থাকবে অধস্তন আদালত

দেশের সব অধস্তন আদালত আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের শুধু দাপ্তরিক কার্যক্রম চলবে।

এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে ও ২৪ মে খোলা থাকবে।

সুপ্রিম কোর্ট নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ১৪ মের প্রজ্ঞাপন মূলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার ঘোষণার কারণে আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়। এমতবস্থায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং ২৩ মে শনিবার উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow