২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ২৪৯ রান। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বোর্ডে এখন পর্যন্ত রান জমা হয়েছে ৪ উইকেটে ২০৩। এই সেশনে পাকিস্তানের প্রাপ্তি এক উইকেট আর স্বাগতিকরা সংগ্রহ করেছে ৯৩ রান। মুশফিকুর রহিম ৩৯ ও লিটন দাস ৪৮ রান করে অপরাজিত আছেন। এই দুজনের ব্যাটেই পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করানোর দিকে ছুটছে বাংলাদেশ। দুইশ রানের লিড পার হওয়ার আগে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রানে তিনি বিদায় নেন চতুর্থ ব্যাটার হিসবে। এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬। আইএন

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ২৪৯ রান। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বোর্ডে এখন পর্যন্ত রান জমা হয়েছে ৪ উইকেটে ২০৩।

এই সেশনে পাকিস্তানের প্রাপ্তি এক উইকেট আর স্বাগতিকরা সংগ্রহ করেছে ৯৩ রান। মুশফিকুর রহিম ৩৯ ও লিটন দাস ৪৮ রান করে অপরাজিত আছেন।

এই দুজনের ব্যাটেই পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করানোর দিকে ছুটছে বাংলাদেশ।

দুইশ রানের লিড পার হওয়ার আগে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রানে তিনি বিদায় নেন চতুর্থ ব্যাটার হিসবে।

এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow