২৪ ক্যারেট সোনা যুক্ত বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি
বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম সাবান বাজারে এনেছে রিমার্ক এইচ বি লিমিটেড, যা রিমার্ক এলএলসি ইউএসএ–এর অ্যাফিলিয়েট। ইতোমধ্যে এই নতুন লিলি গোল্ড ইনফিউজড বিউটি সোপ এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রাচীনকাল থেকে অভিজাত রূপচর্চায় সোনা ব্যবহার হয়ে আসছে। ইতিহাসে দেখা যায়, প্রাচীন মিশরীয়, চৈনিক এবং ভারতের রাজকীয় নারীরা খাঁটি সোনার ফেসমাস্ক ও সোনার গুঁড়া ব্যবহার করে ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতেন। আধুনিক রূপচর্চাতেও সোনার চাহিদা কম নয়। ডিওর, লা প্রেইরি ও গারল্যাঁ-এর মতো আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডের ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড পণ্যের দাম ও চাহিদা উভয়ই আকাশচুম্বী। এই চাহিদাকে কেন্দ্র করে লিলি ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে এনেছে। সাবানটি ত্বকে সোনালি আভা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। লিলি গোল্ড সোপের ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স ত্বকের দীপ্তি বৃদ্ধি করতে সাহায্য করে। সঙ্গে থাকা আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড ত্বকের রঙ উজ্জ্বল করতে এবং দাগ কমাতে কার্যকর। এছাড়া প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড ত্বককে পুষ্টি জোগায়, আর ভিট
বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম সাবান বাজারে এনেছে রিমার্ক এইচ বি লিমিটেড, যা রিমার্ক এলএলসি ইউএসএ–এর অ্যাফিলিয়েট। ইতোমধ্যে এই নতুন লিলি গোল্ড ইনফিউজড বিউটি সোপ এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রাচীনকাল থেকে অভিজাত রূপচর্চায় সোনা ব্যবহার হয়ে আসছে। ইতিহাসে দেখা যায়, প্রাচীন মিশরীয়, চৈনিক এবং ভারতের রাজকীয় নারীরা খাঁটি সোনার ফেসমাস্ক ও সোনার গুঁড়া ব্যবহার করে ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতেন। আধুনিক রূপচর্চাতেও সোনার চাহিদা কম নয়। ডিওর, লা প্রেইরি ও গারল্যাঁ-এর মতো আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডের ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড পণ্যের দাম ও চাহিদা উভয়ই আকাশচুম্বী।
এই চাহিদাকে কেন্দ্র করে লিলি ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে এনেছে। সাবানটি ত্বকে সোনালি আভা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। লিলি গোল্ড সোপের ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স ত্বকের দীপ্তি বৃদ্ধি করতে সাহায্য করে। সঙ্গে থাকা আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড ত্বকের রঙ উজ্জ্বল করতে এবং দাগ কমাতে কার্যকর। এছাড়া প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড ত্বককে পুষ্টি জোগায়, আর ভিটামিন সি ও ভিটামিন ই এবং পিনাট অয়েল ত্বককে সুরক্ষা দিয়ে সুস্থ ও সতেজ রাখে।
ঈদের আগে বাজারে আনা লিলি প্রিমিয়াম গোল্ড সোপ দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোর–এর ১৫০টিরও বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।
রিমার্ক এইচ বি-এর পার্সোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন, ‘রূপচর্চায় নতুন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আমরা লিলির ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে আনছি। সোনার ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে এই পণ্যটি ত্বকে উজ্জ্বলতা ও মসৃণতার অনুভূতি দেবে।’
বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, ‘এই নতুন সংযোজন বাংলাদেশের বিউটি কেয়ার বাজারে প্রিমিয়াম পণ্যের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। রিমার্কের ইনোভেটিভ কাজ প্রশংসনীয়, কারণ প্রতিষ্ঠানটি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রেতাদের পরিচিত করে আসছে। লিলি গোল্ড সোপ সেই উদ্যোগের সর্বশেষ সংযোজন।’
রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বিতরণব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে অবস্থান ক্রমশ শক্তিশালী করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।
What's Your Reaction?