২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সজিব (২৭), মো. শুভ মিয়া (২০), মো. শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৫), মোসা. পারভীন আক্তার (৩৫), মোসা. সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মো. নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে দুইটি সাজা পরোয়ানার ২ জন আসামি, ৫টি জিআর পরোয়ানার ৫ জন আসামি এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সজিব (২৭), মো. শুভ মিয়া (২০), মো. শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৫), মোসা. পারভীন আক্তার (৩৫), মোসা. সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মো. নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে দুইটি সাজা পরোয়ানার ২ জন আসামি, ৫টি জিআর পরোয়ানার ৫ জন আসামি এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক কারবারি, মাদকসেবী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?