২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাত খুনের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে? মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সরকারের সমালোচনা করে এসব কথা বলেন। জামায়াত আমির লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে তিনজনকে হত্যা করা হয়েছে।’ সরকারের সমালোচনা করে তিনি লেখেন, ‘দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এ সময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে?’ তিনি আরও লেখেন, ‘আজ চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছুসংখ্যক ছাত্র আহত হয়। এর মধ্যে একজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাত খুনের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে?

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সরকারের সমালোচনা করে এসব কথা বলেন।

জামায়াত আমির লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে তিনজনকে হত্যা করা হয়েছে।’

সরকারের সমালোচনা করে তিনি লেখেন, ‘দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এ সময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে?’

তিনি আরও লেখেন, ‘আজ চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছুসংখ্যক ছাত্র আহত হয়। এর মধ্যে একজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ডা. শফিকুর রহমান সরকারকে পরামর্শ দিয়ে লেখেন, ‘সরকারের উচিত শান্তিশৃঙ্খলা এবং জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের উচ্চপর্যায়ের লোকেরা এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত, যা কারও জন্যই কল্যাণকর নয়।’

হত্যাকারীদের শাস্তি দাবি করে তিনি লেখেন, ‘যাদের নৃশংস কায়দায় খুন করা হয়েছে, খুনিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow