২৪ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। আজ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। ঘটনাবলি ১৩০৩ - রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়। ১৩৮৬ - নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন। ১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে। ১৮২১ - মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়। ১৮৪৮ - ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ। ১৮৭৩ - আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়। ১৮৯১ - ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়। ১৮৯৫ - কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ১৯১৮ - এস্তোন

২৪ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৩০৩ - রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়।

১৩৮৬ - নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন।

১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।

১৮২১ - মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়।

১৮৪৮ - ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ।

১৮৭৩ - আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।

১৮৯১ - ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।

১৮৯৫ - কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৯১৮ - এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯২০ - নাৎসি পার্টি গঠন করা হয়।

১৯৩৮ - যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

১৯৩৯ - আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৫ - সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিসরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা নিহত হন।

১৯৪৮ - লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।

১৯৪৯ - মিসর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।

১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরই এটি পুলিশ ধ্বংস করে দেয়।

১৯৬৩ - জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন।

১৯৬৬ - ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন।

১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান ‘বাকশাল’ প্রতিষ্ঠা করেন।

১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।

১৯৯৭ - উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকাণ্ডে দুশজন মৃত্যুবরণ করে।

২০০৮ - ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরও ৩ বছর বহাল ছিলেন।

জন্ম

৫২৫ - পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস।

১১০৩ - জাপানের সম্রাট তোবা।

১৩০৪ - বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা।

১৫০০ - রোমান সম্রাট পঞ্চম চার্লস।

১৫৫৭ - রোমান সম্রাট মাটিয়াস।

১৬১৯ - ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক চার্লস লি ব্রুন।

১৭৮৬ - ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।

১৮৩১ - জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও চ্যান্সেলর লিও ভন কাপরিভি।

১৮৩৭ - রোসালিয়া ডি কাস্ত্রো, স্প্যানিশ কবি।

১৮৪২ - ইতালীয় সাংবাদিক, লেখক ও সুরকার আরিগ বইটো।

১৮৬৭ - স্যার কেদারনাথ দাস, কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক।

১৮৯২ - রুশ লেখক কনস্তানতিন ফেদিন জন্মগ্রহণ করেন।

১৯২৪ - তালাত মাহমুদ, বিখ্যাত ভারতীয় গজল গায়ক।

১৯২৭ - ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা।

১৯৩১ - ইংরেজ ক্রিকেটার ও কোচ ডেনিস ব্রায়ান ক্লোজ।

১৯৩১ - তরুণকুমার চট্টোপাধ্যায়, বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।

১৯৩৯ - জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।

১৯৪০ - ডেনিস ল, স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড়।

১৯৪৩ - বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন।

১৯৫৫ - স্টিভ জবস, অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৫৬ - জুডিথ বাটলার,* আমেরিকান দার্শনিক, তাত্ত্বিক ও লেখক।

১৯৬৭ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী ব্রায়ন পি. শেমিডিট।

১৯৮১ - মোহাম্মদ সামি, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৮১ - অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় লেইটন হিউইট।

১৯৮২ - ইমানুয়েল ভিলা, আর্জেন্টাইন ফুটবলার।

মৃত্যু

১৬৬৬ - নিকোলাস লানিয়ার, ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী।

১৭১৪ - এডমন্ড এন্ড্রুজ, ইংরেজ রাজনীতিবিদ, নিউ ইয়র্কের চতুর্থ কর্নেল গভর্নর।

১৭৭৭ - পর্তুগালের রাজা প্রথম জোসেফ।

১৮১০ - ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিস।

১৮১৫ - রবার্ট ফুলটন, আমেরিকান প্রকৌশলী।

১৮৫৬ - নিকোলাই লেবাচেভস্কি, রুশ গণিতবিদ।

১৮৭৬ - আমেরিকান বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি জোসেফ জেনকিনস রবার্টস।

১৯১০ - উসমান হামদি বে, উসমানীয় প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প বিশেষজ্ঞ।

১৯১৪ - জোশুয়া চেম্বারলেইন, আমেরিকান জেনারেল ও রাজনীতিবিদ, মাইনের ৩২তম গভর্নর।

১৯২৫ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী কার্ল ইয়ালমার ব্রান্তিং।

১৯২৭ - এডওয়ার্ড মার্শাল হল, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৬৭ - নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।

১৯৯০ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৭ম সভাপতি সান্ড্রো পেরটিনি।

১৯৯৩ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৯৮ - ললিতা পাওয়ার ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী।

১৯৯৯ - ড. আহমদ শরীফ, বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক।

২০০১ - ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী।

২০১৪ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হ্যারল্ড রামিস মৃত্যুবরণ করেন।

২০১৬ - আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক।

২০১৮ - শ্রীদেবী, ভারতীয় নায়িকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow