২৪ লিটার পেট্রোলসহ আটকের পর যুবককে পুলিশে সোপর্দ

যশোরে ২৪ লিটার পেট্রোলসহ মুজিবর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। আটক মুজিবর রহমান কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের মনির শেখের ছেলে। শনিবার (৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে মুড়লি মোড়ের চলন্তিকা পাম্পে এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালী থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, মুজিবর রহমান নামে ওই যুবক মোটরসাইকেলে বিভিন্ন পাম্পে বোতলে করে পেট্রোল ক্রয় করছিলেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে মুড়লি মোড়ের চলন্তিকা পাম্প থেকে পেট্রোল ক্রয় করার সময় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। এসময় তারা তার মোটরসাইকেলে রাখা ব্যাগ তল্লাশি করে ৫ বোতলে রাখা ২৪ লিটার পেট্রোল উদ্ধার করেন। পরে তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মিলন রহমান/এমএন/এমএস

২৪ লিটার পেট্রোলসহ আটকের পর যুবককে পুলিশে সোপর্দ

যশোরে ২৪ লিটার পেট্রোলসহ মুজিবর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। আটক মুজিবর রহমান কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের মনির শেখের ছেলে।

শনিবার (৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে মুড়লি মোড়ের চলন্তিকা পাম্পে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালী থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, মুজিবর রহমান নামে ওই যুবক মোটরসাইকেলে বিভিন্ন পাম্পে বোতলে করে পেট্রোল ক্রয় করছিলেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে মুড়লি মোড়ের চলন্তিকা পাম্প থেকে পেট্রোল ক্রয় করার সময় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। এসময় তারা তার মোটরসাইকেলে রাখা ব্যাগ তল্লাশি করে ৫ বোতলে রাখা ২৪ লিটার পেট্রোল উদ্ধার করেন। পরে তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মিলন রহমান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow