কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুইজনকে আটক করা হয়। শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার রানীরবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার পশ্চিম সাঁইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং রানীরবন্দরের নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায় (৬০)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় রানীরবন্দর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভূষিরবন্দর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬৪ কেজি ৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। এসব প্রত্নবস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা বলে জানা গেছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নে
দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুইজনকে আটক করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার রানীরবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার পশ্চিম সাঁইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং রানীরবন্দরের নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায় (৬০)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় রানীরবন্দর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভূষিরবন্দর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬৪ কেজি ৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। এসব প্রত্নবস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা বলে জানা গেছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?