২৫ জন মিলে পিটিয়ে মারল আকবর আলীকে
মাগুরার শ্রীপুর উপজেলাতে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত কৃষকের নাম আকবর আলী (৫০)। নিহত কৃষক মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামের ঘুনিপাড়ার বাসিন্দা। সোমবার (১৮ মে) সকালে মাশালিয়ার স্থানীয় একটি পাট ক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আব্দুর রশিদসহ প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি ও সামাজিক বিরোধ চলছিল আকবর আলীর। সোমবার সকালে আকবর আলী তার পাট ক্ষেতে কৃষিকাজ করতে যান। এ সময় প্রতিপক্ষ আব্দুর রশিদসহ অন্যরা তাকে একা পেয়ে সেখানে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আকবর আলীকে উদ্ধার করে শ্রীপুর দ্বারিয়াপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে খোকন মন্ডল বলেন, সকালে আমার আব্বা মাঠে গিয়েছিল কাজ করতে। সকালে একজন নারী খবর নিয়ে আসে খালের ওপারে রশীদ, আলাউদ্দিনদের বাড়ির লোকজন লাঠি নিয়ে যাচ্ছে আব্বাকে মারতে। খবর পেয়ে গিয়ে দেখি ২০-২৫ জনে ঘিরে নিয়ে আমার আব্বাকে মারছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান
মাগুরার শ্রীপুর উপজেলাতে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত কৃষকের নাম আকবর আলী (৫০)। নিহত কৃষক মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামের ঘুনিপাড়ার বাসিন্দা।
সোমবার (১৮ মে) সকালে মাশালিয়ার স্থানীয় একটি পাট ক্ষেতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আব্দুর রশিদসহ প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি ও সামাজিক বিরোধ চলছিল আকবর আলীর। সোমবার সকালে আকবর আলী তার পাট ক্ষেতে কৃষিকাজ করতে যান। এ সময় প্রতিপক্ষ আব্দুর রশিদসহ অন্যরা তাকে একা পেয়ে সেখানে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আকবর আলীকে উদ্ধার করে শ্রীপুর দ্বারিয়াপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে খোকন মন্ডল বলেন, সকালে আমার আব্বা মাঠে গিয়েছিল কাজ করতে। সকালে একজন নারী খবর নিয়ে আসে খালের ওপারে রশীদ, আলাউদ্দিনদের বাড়ির লোকজন লাঠি নিয়ে যাচ্ছে আব্বাকে মারতে। খবর পেয়ে গিয়ে দেখি ২০-২৫ জনে ঘিরে নিয়ে আমার আব্বাকে মারছে।
অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে সামাজিক বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?