পর্দা উঠলো কান উৎসবের, উদ্বোধনী অনুষ্ঠানে যা হলো
কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠলো। ১২ দিনের চলচ্চিত্রযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দুই অভিনেত্রী গং লি এবং জেন ফন্ডা। একজন প্রাচ্যের, অন্যজন পাশ্চাত্যের। গং লি চীনা বংশোদ্ভূত সিঙ্গাপুরিয়ান অভিনেত্রী। জেন ফন্ডা আমেরিকান অভিনেত্রী। দুই অভিনেত্রী একসঙ্গে সাহস, স্বাধীনতা ও সৃষ্টিশীলতা উদযাপনের আহ্বান জানান। এরপর তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, ‘৭৯তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো!’
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে উঠে আসরের শুরুতেই ‘শুভসন্ধ্যা ও স্বাগতম’ বলেন সঞ্চালক মালি-মরক্কোর বংশোদ্ভূত ফরাসি কৃষ্ণাঙ্গ অভিনেত্রী আই আইদারা। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেন বেহালাবাদক মিরি বেন-আরি।
সঞ্চালক আইদারা উদ্ধৃত করেন প্রয়াত জ্যঁ-লুক গদার-এর বিখ্যাত উক্তি, ‘আমরা সতর্ক থাকার জন্য চলচ্চিত্র তৈরি করি না।’ তিনি শ্রদ্ধা জানান তাঁদের প্রতি— যারা ক্যামেরায় ধারণ করেন সেই বাস্তবতা, যা আমরা অনেক সময় দেখতে চাই না। তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান, যারা চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে করিয়ে দেন— নায়কের জীবন, অচেনা মানুষের জীবন, ক্ষমতাবানের জীবন, অদৃশ্য মানুষে
কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠলো। ১২ দিনের চলচ্চিত্রযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দুই অভিনেত্রী গং লি এবং জেন ফন্ডা। একজন প্রাচ্যের, অন্যজন পাশ্চাত্যের। গং লি চীনা বংশোদ্ভূত সিঙ্গাপুরিয়ান অভিনেত্রী। জেন ফন্ডা আমেরিকান অভিনেত্রী। দুই অভিনেত্রী একসঙ্গে সাহস, স্বাধীনতা ও সৃষ্টিশীলতা উদযাপনের আহ্বান জানান। এরপর তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, ‘৭৯তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো!’
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে উঠে আসরের শুরুতেই ‘শুভসন্ধ্যা ও স্বাগতম’ বলেন সঞ্চালক মালি-মরক্কোর বংশোদ্ভূত ফরাসি কৃষ্ণাঙ্গ অভিনেত্রী আই আইদারা। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেন বেহালাবাদক মিরি বেন-আরি।
সঞ্চালক আইদারা উদ্ধৃত করেন প্রয়াত জ্যঁ-লুক গদার-এর বিখ্যাত উক্তি, ‘আমরা সতর্ক থাকার জন্য চলচ্চিত্র তৈরি করি না।’ তিনি শ্রদ্ধা জানান তাঁদের প্রতি— যারা ক্যামেরায় ধারণ করেন সেই বাস্তবতা, যা আমরা অনেক সময় দেখতে চাই না। তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান, যারা চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে করিয়ে দেন— নায়কের জীবন, অচেনা মানুষের জীবন, ক্ষমতাবানের জীবন, অদৃশ্য মানুষের জীবনসহ প্রতিটি জীবনই মূল্যবান। আর তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান, যারা দর্শকদের হাসানোর পথ বেছে নেন। কারণ হাসি এমন এক সাহস, যার মূল্য অনেক সময় কম করে দেখা হয়।
এরপর আই আইদারা সিনেমার প্রতি নিবেদন করেন এক গভীর ভালোবাসার ঘোষণা, ‘গল্পগুলো আমাদের বুকের গভীরে প্রতিধ্বনি তোলে এবং মানবতার পূর্ণ রূপ আঁকে। এগুলো বলে, দেখো এখানে আমরা এভাবেই বাঁচি। এভাবেই অনুভব করি। এভাবেই স্বপ্ন দেখি। কারণ অন্ধকারে দুই ঘণ্টা বসে থাকার চেয়ে মানুষের দিকে আলোর মাঝে তাকাতে ও শুনতে শেখার ভালো উপায় এখনো আবিষ্কৃত হয়নি।’
আবেগঘন বক্তব্য দেওয়ার পর সঞ্চালক মঞ্চে আমন্ত্রণ জানান এবারের মূল প্রতিযোগিতার বিচারকদের। একে একে মঞ্চে আসেন সুইডিশ অভিনেতা স্তেলান স্কর্সগর্ড, বেলজিয়ান পরিচালক লাউরা ভান্দেল, স্কটিশ চিত্রনাট্যকার পল ল্যাভার্টি, আইরিশ-ইথিওপিয়ান অভিনেত্রী রুথ নেগা, আইভোরিয়ান-আমেরিকান অভিনেতা ইজাক দ্যু বানকোলে, অস্কারজয়ী চীনা পরিচালক ক্লোয়ি জাও, চিলির পরিচালক দিয়েগো ফেসপেদেস, আমেরিকান অভিনেত্রী ডেমি মুর। সবশেষে পরিচয় করিয়ে দেওয়া হয় জুরি সভাপতি দক্ষিণ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান-উক’কে।
এরপর মঞ্চে আসেন অভিনেতা এলিজা উড। তিনি দর্শকদের কাছে ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির ফ্রোডো নামেই বেশি পরিচিত। এলিজা শ্রদ্ধা জানান দীর্ঘদিনের বন্ধু, নিউজিল্যান্ডের কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসনকে, যার সঙ্গে তিনি নয় ঘণ্টারও বেশি সময়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন।
স্যার পিটার জ্যাকসনের জন্য দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানানোর মুহূর্ত ছিল হৃদয়ছোঁয়া। কারণ তার কাছে প্রযুক্তির কোনো মূল্য নেই, যদি সেটার ভেতরে মানবিকতার স্পর্শ না থাকে। হালকা রসিকতার ভঙ্গিতে জ্যাকসন স্মরণ করেন কানে তাঁর আগের দুটি উপস্থিতি এবং সেগুলোর সাফল্য, ‘উৎসবকে ধন্যবাদ। এটি ছিল অপ্রত্যাশিত এবং প্রায় অলৌকিক। প্রতিটি দিক থেকেই এক বিস্ময় এবং আমাকে দেওয়া এক বিরাট সম্মান।’
অনুষ্ঠানে পিটার জ্যাকসনকে সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করেন ফরাসি-কঙ্গোলিজ গায়িকা তিওদোরা ও অঁকিলো। তারা গেয়ে শোনান পিটার জ্যাকসন পরিচালিত তিন পর্বের প্রামাণ্যচিত্র ‘দ্য বিটলস: গেট ব্যাক’-এ ব্যবহৃত ‘গেট ব্যাক’ গানটি।
সব আনুষ্ঠানিকতা শেষে ছিল এবারের আসরের উদ্বোধনী চলচ্চিত্র ‘দি ইলেক্ট্রিক কিস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফরাসি ভাষার ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের পিয়ের সালভাদোরি। অভিনয়ে পিয়ো মারমাই, আনাইস দ্যুমুস্তিয়ের, জিল লঁল্যুশ, ম্যাদুলেন বোদোঁ, ভিমালা পোঁস।
প্যারিস ও ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের ৯৫০টির বেশি প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের উদ্যোগে ন্যাশনাল ফেডারেশন অব ফ্রেঞ্চ সিনেমাসের পরিচালনায় ছিল এই আয়োজন।