২ ডিআইজিসহ ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

দুই উপপুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং সদরদপ্তরের অপর ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে স্থলাভিষিক্ত করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের এসপি কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এসপি মো. মনিরুজ্জামানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদেও পরিবর্তন এসেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদরদপ্তরে এবং সদরদপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২ ডিআইজিসহ ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

দুই উপপুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং সদরদপ্তরের অপর ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে স্থলাভিষিক্ত করা হয়েছে।

পাশাপাশি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের এসপি কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এসপি মো. মনিরুজ্জামানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদেও পরিবর্তন এসেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদরদপ্তরে এবং সদরদপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow