২ দাবিতে অটল থাকলে জামায়াত ১০ বছর এগিয়ে যেত: সাবেক শিবির সভাপতি

দুটি রাজনৈতিক দাবিতে অটল থাকতে পারলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে আরও ১০ বছর এগিয়ে যেতে পারতো বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টের সঙ্গে তিনি একটি ছবি যুক্ত করে দেন, যাতে লেখা- ‘নির্বাচনের আগেই গণভোট দিতে হবে।’ এই প্রসঙ্গ টেনে জাহিদুল ইসলাম লেখেন, ‘রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল- এই দাবি থেকে সরে আসা।’ আরও পড়ুন সংসদে জামায়াত আমির / আন্দোলনকারীদের ভুলে যাওয়া আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা ‘আরও একটা আছে- জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি। যদি এই দুই দাবির সিদ্ধান্তে অটল থেকে তা আদায় করে নিতে পারত, জামায়াত রাজনৈতিকভাবে আরও ১০ বছর এগিয়ে যেত।’ পোস্টের শেষে তিনি ‘আত্মপর্যালোচনা’ উল্লেখ করে বিষয়টিকে নিজের রাজনৈতিক মূল্যায়ন হিসেবে তুলে ধরেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা তৈরি করেছে। আরএএস/একিউএফ

২ দাবিতে অটল থাকলে জামায়াত ১০ বছর এগিয়ে যেত: সাবেক শিবির সভাপতি

দুটি রাজনৈতিক দাবিতে অটল থাকতে পারলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে আরও ১০ বছর এগিয়ে যেতে পারতো বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টের সঙ্গে তিনি একটি ছবি যুক্ত করে দেন, যাতে লেখা- ‘নির্বাচনের আগেই গণভোট দিতে হবে।’

এই প্রসঙ্গ টেনে জাহিদুল ইসলাম লেখেন, ‘রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল- এই দাবি থেকে সরে আসা।’

‘আরও একটা আছে- জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি। যদি এই দুই দাবির সিদ্ধান্তে অটল থেকে তা আদায় করে নিতে পারত, জামায়াত রাজনৈতিকভাবে আরও ১০ বছর এগিয়ে যেত।’

পোস্টের শেষে তিনি ‘আত্মপর্যালোচনা’ উল্লেখ করে বিষয়টিকে নিজের রাজনৈতিক মূল্যায়ন হিসেবে তুলে ধরেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা তৈরি করেছে।

আরএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow