২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে দুই যুগ পর বিদ্যুতের সংযোগ পেল শতাধিক পরিবার। এর মাধ্যমেই শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালনায় লাইনের উদ্বোধন করে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। স্থানীয়রা জানান, এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের মতবিরোধের কারণে প্রায় দুই যুগ ধরে বিদ্যুৎ বঞ্চিত ছিল শতাধিক পরিবার। এমন খবর শুনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ওই শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক কিলোমিটার দীর্ঘ নতুন লাইন স্থাপন করে। এর ফলে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মাঝে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায় জানান, স্থানীয় সংসদ সদস্যদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই বিদ্যুৎ সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নেওয়া হয়। এর ফলে এক কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনসহ যাবতীয় কাজ সম্পন্ন করে শুক্রবার

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার
গাজীপুরের শ্রীপুরে দুই যুগ পর বিদ্যুতের সংযোগ পেল শতাধিক পরিবার। এর মাধ্যমেই শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালনায় লাইনের উদ্বোধন করে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। স্থানীয়রা জানান, এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের মতবিরোধের কারণে প্রায় দুই যুগ ধরে বিদ্যুৎ বঞ্চিত ছিল শতাধিক পরিবার। এমন খবর শুনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ওই শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক কিলোমিটার দীর্ঘ নতুন লাইন স্থাপন করে। এর ফলে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মাঝে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায় জানান, স্থানীয় সংসদ সদস্যদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই বিদ্যুৎ সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নেওয়া হয়। এর ফলে এক কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনসহ যাবতীয় কাজ সম্পন্ন করে শুক্রবার থেকে বঞ্চিতদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু রায়, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব শহিদুল্লাহ্ বন্দুকসি ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow