২-৩ মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্টের মতো আরেকটি অভিযান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সরকার ২-৩ মাসের মধ্যেই ‘অপারেশন ক্লিনহার্ট’র মতো একটি অভিযান চালাবে। প্রকৃতপক্ষে যারা অন্যায় করছেন তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এ ক্ষেত্রে কাউকে ছাড় দেবে না। রোববার (৮ মার্চ) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক সমাজের প্রধান সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মাদকাসক্ত ও মাদক কারবারি কারা, এটা সবার জানা। অভিযান চালিয়ে তাদের ধরা দরকার। কিশোর গ্যাং প্রশ্নেও সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এরসঙ্গে যারা জড়িত তাদেরকেও ধরতে হবে।’ শহরের ফুটপাতের হকার প্রসঙ্গে তিনি বলেন, হকাররা চাঁদা ছাড়া বসে না। আগে চাঁদাবাজদের ধরতে হবে। ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল মো. আমানুল হক, ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম জিল্লুর রহমান, এনএসআই যুগ্ম পরিচালক মো. হারুন মিঞা, আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সরকার ২-৩ মাসের মধ্যেই ‘অপারেশন ক্লিনহার্ট’র মতো একটি অভিযান চালাবে। প্রকৃতপক্ষে যারা অন্যায় করছেন তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এ ক্ষেত্রে কাউকে ছাড় দেবে না।
রোববার (৮ মার্চ) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদক সমাজের প্রধান সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মাদকাসক্ত ও মাদক কারবারি কারা, এটা সবার জানা। অভিযান চালিয়ে তাদের ধরা দরকার। কিশোর গ্যাং প্রশ্নেও সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এরসঙ্গে যারা জড়িত তাদেরকেও ধরতে হবে।’
শহরের ফুটপাতের হকার প্রসঙ্গে তিনি বলেন, হকাররা চাঁদা ছাড়া বসে না। আগে চাঁদাবাজদের ধরতে হবে।
ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল মো. আমানুল হক, ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম জিল্লুর রহমান, এনএসআই যুগ্ম পরিচালক মো. হারুন মিঞা, আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ, মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেলে পরিবেশমন্ত্রী সোনাগাজীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন।
এর আগে, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সকালে সার্কিট হাউজে এলে তাকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অভ্যর্থনা জানান।
অতীত সময়ে বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে কী হয়েছে তা খতিয়ে দেখা হবে। তবে এতটুকু বলতে পারি, আমাদের সময়ে কোনো অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস
What's Your Reaction?