৩০ আঙুল নিয়ে জন্ম নিলো নবজাতক, অবশেষে মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া এক নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে বড় মাছুয়ার ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ মনির খান। জানা যায়, ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। শিশুটির বাবা ইসমাইল পালোহন বড় মাছুয়ার ভোলমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর। মা জেসমিন আক্তারের পঞ্চম সন্তান ছিল শিশুটি। মো. তরিকুল ইসলাম/এফএ/এএসএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া এক নবজাতকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে বড় মাছুয়ার ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ মনির খান।
জানা যায়, ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
শিশুটির বাবা ইসমাইল পালোহন বড় মাছুয়ার ভোলমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর। মা জেসমিন আক্তারের পঞ্চম সন্তান ছিল শিশুটি।
মো. তরিকুল ইসলাম/এফএ/এএসএম
What's Your Reaction?