৩০ হাজার টন রক ফসফেট আমদানি করবে সরকার

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিএসপিসিএলের জন্য ৩০ হাজার টন রক ফসফেট আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই রক ফসফেট কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র (নং পার-৩.৩৩০৬/২০২৫-২০২৬)-এর বিপরীতে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রস্তাব অনুযায়ী, আমদানি করা রক ফসফেটের বিপিএল মাত্রা ন্যূনতম ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই আমদানির মোট ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৩ দশমিক ৯০ মার্কিন ডলার। এর মধ্যে এফওবি মূল্য ১৬০ মার্কিন ডলার, ফ্রেইট ৬৩ দশমিক ৪০ মার্কিন ডলার এবং কমিশন শূন্য দশমিক ৫ মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে। দরপত্র প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স জেনট্রেড এফজেডইকে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মরক্কোভিত্তিক প্রস্তুত

৩০ হাজার টন রক ফসফেট আমদানি করবে সরকার

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিএসপিসিএলের জন্য ৩০ হাজার টন রক ফসফেট আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই রক ফসফেট কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র (নং পার-৩.৩৩০৬/২০২৫-২০২৬)-এর বিপরীতে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রস্তাব অনুযায়ী, আমদানি করা রক ফসফেটের বিপিএল মাত্রা ন্যূনতম ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এই আমদানির মোট ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৩ দশমিক ৯০ মার্কিন ডলার। এর মধ্যে এফওবি মূল্য ১৬০ মার্কিন ডলার, ফ্রেইট ৬৩ দশমিক ৪০ মার্কিন ডলার এবং কমিশন শূন্য দশমিক ৫ মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

দরপত্র প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স জেনট্রেড এফজেডইকে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মরক্কোভিত্তিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওসিপি এস.এ থেকে পণ্য সরবরাহ করবে।

এমএএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow