৩২তম বিসিএস ফোরামের সভাপতি রেজাউল করিম, সম্পাদক জোবায়ের

শিক্ষা ক্যাডারের ৩২তম বিসিএস কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দুই বছরের জন্য ৩২ বিসিএস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম সভাপতি এবং অবসর সুবিধা বোর্ডে কর্মরত মো. জোবায়ের খাঁন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ৯ মে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. খায়শেদ আলম, কামরুন নাহার, তামান্না সুলতানা, এইচ এম আশিক মাহামুদ, এসএম সাইফুদ্দিন, সামসন হাঁসদা, মো. আমিনুল ইসলাম কর্ণেল, সফিকুল ইসলাম, মো. সাইফুর রহমান ভূইয়া, মো. মিজানুর রহমান এবং শিল্পী রানী রায় (সহ-সভাপতি)। জানা গেছে, কমিটিকে দেশব্যাপী বিস্তৃত করতে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অঞ্চলভিত্তিক সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিনাত জাহান ও মো. অলিউল ইসলাম। এছ

৩২তম বিসিএস ফোরামের সভাপতি রেজাউল করিম, সম্পাদক জোবায়ের

শিক্ষা ক্যাডারের ৩২তম বিসিএস কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দুই বছরের জন্য ৩২ বিসিএস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম সভাপতি এবং অবসর সুবিধা বোর্ডে কর্মরত মো. জোবায়ের খাঁন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ৯ মে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. খায়শেদ আলম, কামরুন নাহার, তামান্না সুলতানা, এইচ এম আশিক মাহামুদ, এসএম সাইফুদ্দিন, সামসন হাঁসদা, মো. আমিনুল ইসলাম কর্ণেল, সফিকুল ইসলাম, মো. সাইফুর রহমান ভূইয়া, মো. মিজানুর রহমান এবং শিল্পী রানী রায় (সহ-সভাপতি)।

জানা গেছে, কমিটিকে দেশব্যাপী বিস্তৃত করতে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অঞ্চলভিত্তিক সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিনাত জাহান ও মো. অলিউল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসিনা ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফেরদৌস পারভেজ, প্রচার সম্পাদক রোকসানা আফরোজ এবং অর্থ সম্পাদক এফ এম শাহাবুদ্দীন রুমন।

অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন পল্লভী দেওয়ান (সমবায় ও কল্যাণ), মো. নূরুল হক (আইন) এবং মুরাদ খান (তথ্য ও প্রযুক্তি)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহেদ শাহান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow