৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩২ নম্বর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ব্যারিকেড বসিয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিস্তারিত
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩২ নম্বর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ব্যারিকেড বসিয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিস্তারিত
What's Your Reaction?