‘৩২’ নিয়ে মতপ্রকাশে বাধা কেন, প্রশ্ন নিলোফার মনির
ধানমন্ডির ‘৩২’–এর পক্ষে কেউ কথা বললে আপত্তি কোথায় - প্রশ্ন তুলেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি।
সম্প্রতি এক গণমাধ্যম আয়োজিত গোলটেবিল বৈঠকে নিলোফার চৌধুরী মনি এ প্রশ্ন তোলেন।
নিলোফার চৌধুরী মনি বলেন, একজন সাংবাদিক বা রাজনৈতিক নেতা তার মতামত প্রকাশ করতেই পারেন। দীর্ঘ সময় অনেকে কথা বলতে পারেননি বলেই দেশে পরিবর্তন এসেছে। এখন কেউ যদি ধানমন্ডির ‘৩২’–এর পক্ষে কথা বলেন, তাতে আপত্তির কারণ কী?
তিনি বলেন, ৩২ নম্বরের বাড়ি ভাঙা হয়েছে—এ কথা বলার অধিকার সবারই আছে। এই বাড়ির পক্ষে একটা লোক থাকলে ক্ষতি কী? এর পক্ষে কথা বলতে না দেওয়ার ফলে এর উচ্চতা অনেক বেড়ে গেছে। কারও মতপ্রকাশে বাধা দিলে বিষয়টি আরও বড় আকার ধারণ করে।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে বিষয়টির মোকাবিলা করা হলে জনগণই তার বিচার করত। যেমন জাতীয় পার্টির ক্ষেত্রে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, নির্বাচনে তারা একটি আসনেও জয় লাভ করেনি। তেমনি আওয়ামী লীগকেও জনগণই মূল্যায়ন করত।
নিলোফার চৌধুরী মনি বলেন, এই বাড়িটি শুধু কয়েক কোটি টাকার স্থাপনা নয়; এর মানসিক ও ঐতিহাসিক মূল্যও অনেক। ভবনের ভেতরে থাকা বিভিন্ন স্মারকের মূল্যও কম নয়। যারা ভে
ধানমন্ডির ‘৩২’–এর পক্ষে কেউ কথা বললে আপত্তি কোথায় - প্রশ্ন তুলেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি।
সম্প্রতি এক গণমাধ্যম আয়োজিত গোলটেবিল বৈঠকে নিলোফার চৌধুরী মনি এ প্রশ্ন তোলেন।
নিলোফার চৌধুরী মনি বলেন, একজন সাংবাদিক বা রাজনৈতিক নেতা তার মতামত প্রকাশ করতেই পারেন। দীর্ঘ সময় অনেকে কথা বলতে পারেননি বলেই দেশে পরিবর্তন এসেছে। এখন কেউ যদি ধানমন্ডির ‘৩২’–এর পক্ষে কথা বলেন, তাতে আপত্তির কারণ কী?
তিনি বলেন, ৩২ নম্বরের বাড়ি ভাঙা হয়েছে—এ কথা বলার অধিকার সবারই আছে। এই বাড়ির পক্ষে একটা লোক থাকলে ক্ষতি কী? এর পক্ষে কথা বলতে না দেওয়ার ফলে এর উচ্চতা অনেক বেড়ে গেছে। কারও মতপ্রকাশে বাধা দিলে বিষয়টি আরও বড় আকার ধারণ করে।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে বিষয়টির মোকাবিলা করা হলে জনগণই তার বিচার করত। যেমন জাতীয় পার্টির ক্ষেত্রে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, নির্বাচনে তারা একটি আসনেও জয় লাভ করেনি। তেমনি আওয়ামী লীগকেও জনগণই মূল্যায়ন করত।
নিলোফার চৌধুরী মনি বলেন, এই বাড়িটি শুধু কয়েক কোটি টাকার স্থাপনা নয়; এর মানসিক ও ঐতিহাসিক মূল্যও অনেক। ভবনের ভেতরে থাকা বিভিন্ন স্মারকের মূল্যও কম নয়। যারা ভেঙেছে, তারা বলছে ‘একটি ইটও রাখা হবে না’—এ ধরনের বক্তব্য কীভাবে দেওয়া হলো?
এছাড়া তিনি জানতে চান, বুলডোজার কোথা থেকে এলো এবং সরকারি সংশ্লিষ্টতা ছাড়া এমন কাজ কীভাবে সম্ভব হলো।
একটি ভবন ভাঙার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধারে ততটা গুরুত্ব দেওয়া হয়েছে কি না—সেটিও তুলনা করে দেখার আহ্বান জানান তিনি।