৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ে ফেলেছে ইরান। রোববার বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে এমন একটি প্রথম একাদশ নামায় তারা, যার গড় বয়স ছিল ৩২ বছর ১৮১ দিন। দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপে এমন রেকর্ড দেখল ফুটবল দুনিয়া। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এত বেশি গড় বয়সের দল আর মাঠে নামেনি। অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া ইরান শুধু রেকর্ডই গড়েনি, বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে গুরুত্বপূর্ণ এক পয়েন্টও তুলে নিয়েছে। অন্যদিকে বেলজিয়ামের আক্রমণভাগের হতাশা আরও বেড়েছে। ম্যাচে তারা ২৩টি শট নিলেও গোল করতে পারেনি। ১৯৯৪ সালের পর বিশ্বকাপে গোল না করেও কোনও ম্যাচে এত বেশি শট নেওয়ার ঘটনা বেলজিয়ামের ক্ষেত্রে এই প্রথম। একজন বেশি ফুটবলার নিয়ে খেলার সুযোগ পেয়ে শেষ দিকে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইরান। আক্রমণাত্মক ফুটবলার নামিয়ে তারা বেলজিয়ামের রক্ষণে চাপ তৈরি করে। তবে কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ইরান। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’ এর লড়াই আরও জমে উঠেছে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিশর। দুই ম্যাচে দুই করে পয়েন্ট নিয়ে যথা

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ে ফেলেছে ইরান। রোববার বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে এমন একটি প্রথম একাদশ নামায় তারা, যার গড় বয়স ছিল ৩২ বছর ১৮১ দিন। দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপে এমন রেকর্ড দেখল ফুটবল দুনিয়া।

১৯৬৬ সালের পর বিশ্বকাপে এত বেশি গড় বয়সের দল আর মাঠে নামেনি। অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া ইরান শুধু রেকর্ডই গড়েনি, বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে গুরুত্বপূর্ণ এক পয়েন্টও তুলে নিয়েছে।

অন্যদিকে বেলজিয়ামের আক্রমণভাগের হতাশা আরও বেড়েছে। ম্যাচে তারা ২৩টি শট নিলেও গোল করতে পারেনি। ১৯৯৪ সালের পর বিশ্বকাপে গোল না করেও কোনও ম্যাচে এত বেশি শট নেওয়ার ঘটনা বেলজিয়ামের ক্ষেত্রে এই প্রথম।

একজন বেশি ফুটবলার নিয়ে খেলার সুযোগ পেয়ে শেষ দিকে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইরান। আক্রমণাত্মক ফুটবলার নামিয়ে তারা বেলজিয়ামের রক্ষণে চাপ তৈরি করে। তবে কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ইরান। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’ এর লড়াই আরও জমে উঠেছে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিশর। দুই ম্যাচে দুই করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ইরান ও বেলজিয়াম। অন্যদিকে নিউজিল্যান্ডের ঝুলিতে রয়েছে এক পয়েন্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow