৩৯ বছর বয়সেও টানা ১৩ ম্যাচে গোল-অ্যাসিস্ট মেসির

বয়স যেন লিওনেল মেসির জন্য কেবল একটি সংখ্যা। ৩৯ বছরেও মাঠে নেমে প্রতিনিয়ত নতুন ইতিহাস লিখছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১৩ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে তিনি গড়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় দীর্ঘতম অবদান রাখার ধারাবাহিকতা। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিওনেল মেসি। এর মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১৩ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্যারিয়ারে এটি দ্বিতীয় দীর্ঘতম এমন ধারাবাহিকতা। এর আগে ২০১১ সালে তিনি টানা ১৪ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে নিজের সেরা রেকর্ড গড়েছিলেন। অর্থাৎ, আরও একটি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করতে পারলেই নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ধারাবাহিকতার রেকর্ড স্পর্শ করবেন মেসি। বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত ফর্মের পাশাপাশি ক্লাব ফুটবলেও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে মেসি আবারও প্রমাণ করলেন, সময় যতই গড়াক, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা এখনও তার মধ্যেই সবচেয়ে বেশি। ৩৯ বছর বয়সেও তার এই অবিশ্বাস্য ধারাবাহিকতা ফুটবল বিশ্বকে নতুন করে মুগ্ধ ক

৩৯ বছর বয়সেও টানা ১৩ ম্যাচে গোল-অ্যাসিস্ট মেসির

বয়স যেন লিওনেল মেসির জন্য কেবল একটি সংখ্যা। ৩৯ বছরেও মাঠে নেমে প্রতিনিয়ত নতুন ইতিহাস লিখছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১৩ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে তিনি গড়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় দীর্ঘতম অবদান রাখার ধারাবাহিকতা।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিওনেল মেসি। এর মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১৩ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।

৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্যারিয়ারে এটি দ্বিতীয় দীর্ঘতম এমন ধারাবাহিকতা। এর আগে ২০১১ সালে তিনি টানা ১৪ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে নিজের সেরা রেকর্ড গড়েছিলেন।

অর্থাৎ, আরও একটি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করতে পারলেই নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ধারাবাহিকতার রেকর্ড স্পর্শ করবেন মেসি।

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত ফর্মের পাশাপাশি ক্লাব ফুটবলেও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে মেসি আবারও প্রমাণ করলেন, সময় যতই গড়াক, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা এখনও তার মধ্যেই সবচেয়ে বেশি। ৩৯ বছর বয়সেও তার এই অবিশ্বাস্য ধারাবাহিকতা ফুটবল বিশ্বকে নতুন করে মুগ্ধ করছে।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow