৩ আসনের ব্যালট ও সব নথি হাইকোর্টের কাস্টডিতে দাখিলের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ সব নথি আদালতের হেফাজতে দাখিল (কাস্টডিতে) করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী। আসনগুলো হলো ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই তিন আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশনা দেন। নির্বাচনি ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ব্যারিস্টার শাহরিয়ার কবীর। এর আগে ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জ

৩ আসনের ব্যালট ও সব নথি হাইকোর্টের কাস্টডিতে দাখিলের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ সব নথি আদালতের হেফাজতে দাখিল (কাস্টডিতে) করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী। আসনগুলো হলো ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই তিন আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশনা দেন।

নির্বাচনি ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ব্যারিস্টার শাহরিয়ার কবীর।

এর আগে ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এরপর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দুটি আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow