৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় পুলিশের দায় থাকার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। রোববার (২৮ জুন) রাতে তদন্ত প্রতিবেদন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত কমিটি দায়ীদের চিহ্নিত করেছে। ঘটনার পর যাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল,তাদের বাইরে আরও কয়েকজন পুলিশ সদস্যের দায়ও তদন্তে উঠে এসেছে। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পর নাঈম হাসান বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে যোগাযোগ করেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা থেকে একটি প্রতিনিধিদলও পাঠায়। পরে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পর পুলিশ সক্রিয় হয়। একপর্যায়ে পরিবারের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় গিয়ে নাঈমকে ছাড়িয়ে আনেন। পরে সিএমপি কমিশনার না
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় পুলিশের দায় থাকার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
রোববার (২৮ জুন) রাতে তদন্ত প্রতিবেদন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত কমিটি দায়ীদের চিহ্নিত করেছে। ঘটনার পর যাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল,তাদের বাইরে আরও কয়েকজন পুলিশ সদস্যের দায়ও তদন্তে উঠে এসেছে। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনার পর নাঈম হাসান বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে যোগাযোগ করেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা থেকে একটি প্রতিনিধিদলও পাঠায়।
পরে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পর পুলিশ সক্রিয় হয়। একপর্যায়ে পরিবারের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় গিয়ে নাঈমকে ছাড়িয়ে আনেন। পরে সিএমপি কমিশনার নাঈমের বাসায় গিয়ে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
গত ১৮ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সিএমপি কমিশনার তদন্ত কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেন। সেই সময়সীমা শেষ হওয়ার পর রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
What's Your Reaction?