৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এমন অবস্থায় ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। দেশজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিহীন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে, শুক্রবার থেকে দেশের ৩ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আজ শনিবারেও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচেছ এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আরএএস/এসএনআর
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এমন অবস্থায় ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। দেশজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিহীন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে, শুক্রবার থেকে দেশের ৩ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আজ শনিবারেও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচেছ এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আরএএস/এসএনআর
What's Your Reaction?