৩ বিলিয়ন ভিউয়ের মাইলফলকে পাকিস্তানি ড্রামা

পাকিস্তানি টিভি নাটক এখন বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। চমৎকার গল্প, স্মরণীয় চরিত্র এবং দুর্দান্ত অভিনয়ের কারণে এসব নাটকের প্রতি ঝুঁকছেন সব শ্রেণির দর্শক। এরই ধারাবাহিকতায় পাকিস্তানি নাটক ‘ইশক মুরশিদ’ পেরিয়ে গেল ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ভিউর মাইলফলক। জনপ্রিয় পাকিস্তানি রোমান্টিক এই নাটকটি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রচারিত হয়। এটি পরিচালনা করেন ফারুক রিন্দ এবং প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বিলাল আব্বাস খান ও দুর-এ-ফিশান সেলিম। নাটকটি হাম টিভি-তে প্রচার করা হয়। ইউটিউবে শেষ হওয়ার পরও থামেনি দর্শকদের আগ্রহ। নাটকটি এখন সর্বকালের অন্যতম সর্বাধিক দেখা পাকিস্তানি ড্রামা হিসেবে স্থান করে নিয়েছে। বিলাল আব্বাস খান ও দুরেফিশান সেলিম অভিনীত এই নাটকে শাহমীর সিকান্দার ও তার প্রিয় রূপ ফজল বখশ চরিত্রে বিলালের অভিনয় দর্শকমন জয় করেছে, অন্যদিকে শিপ্রা সুলেমান চরিত্রে দুর-এ-ফিশানের দারুণ পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়েছে। এক রাজনৈতিক নেতার ছেলে শাহমির এমন এক মেয়েকে ভালোবেসে ফেলে, যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়। সেই মেয়ের মন জয় করতে শাহমির সাধারণ মানুষের ছদ্মব

৩ বিলিয়ন ভিউয়ের মাইলফলকে পাকিস্তানি ড্রামা
পাকিস্তানি টিভি নাটক এখন বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। চমৎকার গল্প, স্মরণীয় চরিত্র এবং দুর্দান্ত অভিনয়ের কারণে এসব নাটকের প্রতি ঝুঁকছেন সব শ্রেণির দর্শক। এরই ধারাবাহিকতায় পাকিস্তানি নাটক ‘ইশক মুরশিদ’ পেরিয়ে গেল ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ভিউর মাইলফলক। জনপ্রিয় পাকিস্তানি রোমান্টিক এই নাটকটি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রচারিত হয়। এটি পরিচালনা করেন ফারুক রিন্দ এবং প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বিলাল আব্বাস খান ও দুর-এ-ফিশান সেলিম। নাটকটি হাম টিভি-তে প্রচার করা হয়। ইউটিউবে শেষ হওয়ার পরও থামেনি দর্শকদের আগ্রহ। নাটকটি এখন সর্বকালের অন্যতম সর্বাধিক দেখা পাকিস্তানি ড্রামা হিসেবে স্থান করে নিয়েছে। বিলাল আব্বাস খান ও দুরেফিশান সেলিম অভিনীত এই নাটকে শাহমীর সিকান্দার ও তার প্রিয় রূপ ফজল বখশ চরিত্রে বিলালের অভিনয় দর্শকমন জয় করেছে, অন্যদিকে শিপ্রা সুলেমান চরিত্রে দুর-এ-ফিশানের দারুণ পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়েছে। এক রাজনৈতিক নেতার ছেলে শাহমির এমন এক মেয়েকে ভালোবেসে ফেলে, যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়। সেই মেয়ের মন জয় করতে শাহমির সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে। এভাবেই গড়ে ওঠে নাটকটির গল্প। সাধারণ গল্পটিই হয়ে ওঠে অসাধারণ এক বুননীর আখ্যান। প্রতিনিয়ত নতুনত্ব ও গল্পের মোড় পরিবর্তনেই দর্শকদের আগ্রহ বেড়ে যায়। মূলত গল্পের পটপরিবর্তনের সাবলীলতার কারণে হাম টিভি নেটওয়ার্কে প্রচারিত ‘ইশক মুরশিদ’-এর প্রথম পর্ব থেকেই সফল হয়। ফারুক রিন্দ পরিচালিত নাটকটিতে বিলাল আব্বাস ও দুর-এ-ফিশানের অনবদ্য অভিনয় মন ভালো করে দেয়। তাদের রোমান্টিক মুহূর্ত ও মজাদার কথোপকথন, দর্শকদের মুখে হাসি ফুটিয়ে তোলে। সূত্র: দুনিয়া নিউজ পাকিস্তানি এই ফ্যামিলি ড্রামাটির রেকর্ড প্রমাণ করে, দীর্ঘাদিন আগে শেষ হলেও নাটকটির আবেদন এখনো দর্শকের কাছে সমানভাবে অটুট। এটি পাকিস্তানি নাট্যের বিশ্বজয়ের যাত্রা আরও গতিশীল করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow