৪০০ পর্ব পেরিয়ে আহসান আলমগীরের 'হাবুর স্কলারশিপ'
নাট্যকার আহসান আলমগীরের চিত্রনাট্যে আল হাজেন'র পরিচালনায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত মেগা ধারাবাহিক নাটক 'হাবুর স্কলারশিপ' ৪০০ পর্ব পেরিয়েছে! নাটকটি এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে ইউটিউব এবং টিআরপি'তে। হাবু, মারজান এবং সেকেন্ড চেয়ারম্যান নাম গুলো দর্শকের কাছে এতটাই জনপ্রিয় হয়ে গেছে, রাশেদ সীমান্ত, তানজিকা আমিন ও অহনার আসল নামই ঢাকা পড়ে গেছে! তিন বছরেরও বেশি সময় ধরে প্রচারে থাকা একটি ধারাবাহিক নাটক সমান জনপ্রিয়তা ধরে রাখার কৌশল সম্পর্কে জানতে চাইলে চিত্রনাট্যকার আহসান আলমগীর বলেন, 'বাস্তবধর্মী ঘটনা নিয়ে গল্প এগিয়ে যাওয়ায় দর্শক নিজেদের চারপাশে ঘটে যাওয়া ঘটনার সাথে মিলাতে পারছে। নাটকটি প্রচার শুরু হওয়ার কয়েক মাস পর থেকে গত তিন বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও পট পরিবর্তন নাটকটিতে এক ধরনের পূর্বাভাস ছিল। এমনও দেখা গেছে, নাটকে আমি যে ঘটনা গুলো দেখেছি, কয়েক মাস পর দেশে ওই ঘটনা গুলোই কাকতালীয় ভাবে ঘটেছে! নাটকের প্রতিটি দৃশ্যে মানুষ বাস্তবতার ছোঁয়া পেয়েছে বলেই দর্শক নাটকটি আপন করে নিয়েছে।' নাট্যকার আহসান আলমগীরের লেখা নাটক ২০০৭ সাল থেকেই দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয
নাট্যকার আহসান আলমগীরের চিত্রনাট্যে আল হাজেন'র পরিচালনায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত মেগা ধারাবাহিক নাটক 'হাবুর স্কলারশিপ' ৪০০ পর্ব পেরিয়েছে! নাটকটি এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে ইউটিউব এবং টিআরপি'তে। হাবু, মারজান এবং সেকেন্ড চেয়ারম্যান নাম গুলো দর্শকের কাছে এতটাই জনপ্রিয় হয়ে গেছে, রাশেদ সীমান্ত, তানজিকা আমিন ও অহনার আসল নামই ঢাকা পড়ে গেছে!
তিন বছরেরও বেশি সময় ধরে প্রচারে থাকা একটি ধারাবাহিক নাটক সমান জনপ্রিয়তা ধরে রাখার কৌশল সম্পর্কে জানতে চাইলে চিত্রনাট্যকার আহসান আলমগীর বলেন, 'বাস্তবধর্মী ঘটনা নিয়ে গল্প এগিয়ে যাওয়ায় দর্শক নিজেদের চারপাশে ঘটে যাওয়া ঘটনার সাথে মিলাতে পারছে। নাটকটি প্রচার শুরু হওয়ার কয়েক মাস পর থেকে গত তিন বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও পট পরিবর্তন নাটকটিতে এক ধরনের পূর্বাভাস ছিল। এমনও দেখা গেছে, নাটকে আমি যে ঘটনা গুলো দেখেছি, কয়েক মাস পর দেশে ওই ঘটনা গুলোই কাকতালীয় ভাবে ঘটেছে! নাটকের প্রতিটি দৃশ্যে মানুষ বাস্তবতার ছোঁয়া পেয়েছে বলেই দর্শক নাটকটি আপন করে নিয়েছে।'
নাট্যকার আহসান আলমগীরের লেখা নাটক ২০০৭ সাল থেকেই দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত প্রচারিত হয়ে আসছে। ১৯ বছরে আহসান আলমগীর রচিত ৬৪ টি ধারাবাহিক ও প্রায় ৪৫০টির অধিক একক নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়েছে। তার লেখা জনপ্রিয় ধারাবাহিক নাটকের মধ্যে 'আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে', 'মেহমান', 'মেজো ছেলে', 'কমন প্রব্লেম', 'কমেডি ৪২০', 'ঘোড়ার ডিম', 'ঘটক বাকি ভাই', 'চার কন্যা', 'জামাই বাজার', 'বউয়ের দোয়া পরিবহন' উল্লেখযোগ্য।নাটক রচনার পাশাপাশি তিনি প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। আহসান আলমগীর টেলিভিশন নাট্যকার সংঘ'র সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি 'এফটিপিও'র দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
What's Your Reaction?