৪০০ পেরোলো বাংলাদেশের সংগ্রহ

গতকাল ১১ রানের মধ্যে দ্রুত ৩ উইকেট হারিয়ে দলীয় ৪০০ ও ২০০ রানের লিডের স্বপ্ন ফিকে হতে থাকে বাংলাদেশের। কিন্তু তৃতীয় দিনে এসে দুটোই পূর্ণ করে নিয়েছে বাংলাদেশ দল। যা সম্ভব হয়েছে মেহেদী হাসান মিরাজের ফিফটিতে। দর্শক ও সমর্থকদের মনের আশা পূরণ করে ২০০ রানের লিড আদায় করে বাংলাদেশ দল। এরপর ১২৮.১ ওভারে দলের বোর্ডে যোগ হয় ৪০০ রানের সংগ্রহ। দলের স্কোর এখন ৮ উইকেটে ৪১০ ও লিড ২১২ রান। শনিবার (১৫ আগস্ট) মিচেল স্টার্কের করা ১২৬তম ওভারে শেষ বলে ২ রান নিয়ে মিরাজ তার টেস্টে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নিইয়েছেন। পাঁচ চারে সাজিয়েছেন ১১৭ বলের ইনিংসটি। তিনি এখন অপরাজিত আছেন ৫৮ ও তাকে ১২ রান নিয়ে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ। দিনের শুরুতে ১৩.৫ ওভারে জশ হ্যাজেলউড আউট করেন হাসান মাহমুদকে। তার দারুণ বল সোজা হাসানের প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট দিলে তিনি রিভিউ নেন। তবে তাতে কোনো লাভ হয়নি। ১৪ রান করা হাসানের বিদায়ে ৩৫৪ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এরপর হ্যাজেলউড ফেরান ১৭ রান করা তাইজুল ইসলামকেও। গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হ্যাজেলউড পেলেন তার ২৯৯তম টেস্ট উইকেট। বোলিংয়ের অ্যাঙ্গেল বদলানোর সিদ্ধান্ত কাজে দিল। ওভার দ

৪০০ পেরোলো বাংলাদেশের সংগ্রহ

গতকাল ১১ রানের মধ্যে দ্রুত ৩ উইকেট হারিয়ে দলীয় ৪০০ ও ২০০ রানের লিডের স্বপ্ন ফিকে হতে থাকে বাংলাদেশের। কিন্তু তৃতীয় দিনে এসে দুটোই পূর্ণ করে নিয়েছে বাংলাদেশ দল। যা সম্ভব হয়েছে মেহেদী হাসান মিরাজের ফিফটিতে।

দর্শক ও সমর্থকদের মনের আশা পূরণ করে ২০০ রানের লিড আদায় করে বাংলাদেশ দল। এরপর ১২৮.১ ওভারে দলের বোর্ডে যোগ হয় ৪০০ রানের সংগ্রহ। দলের স্কোর এখন ৮ উইকেটে ৪১০ ও লিড ২১২ রান।

শনিবার (১৫ আগস্ট) মিচেল স্টার্কের করা ১২৬তম ওভারে শেষ বলে ২ রান নিয়ে মিরাজ তার টেস্টে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নিইয়েছেন। পাঁচ চারে সাজিয়েছেন ১১৭ বলের ইনিংসটি। তিনি এখন অপরাজিত আছেন ৫৮ ও তাকে ১২ রান নিয়ে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।

দিনের শুরুতে ১৩.৫ ওভারে জশ হ্যাজেলউড আউট করেন হাসান মাহমুদকে। তার দারুণ বল সোজা হাসানের প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট দিলে তিনি রিভিউ নেন। তবে তাতে কোনো লাভ হয়নি। ১৪ রান করা হাসানের বিদায়ে ৩৫৪ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর হ্যাজেলউড ফেরান ১৭ রান করা তাইজুল ইসলামকেও। গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হ্যাজেলউড পেলেন তার ২৯৯তম টেস্ট উইকেট। বোলিংয়ের অ্যাঙ্গেল বদলানোর সিদ্ধান্ত কাজে দিল। ওভার দ্য উইকেট থেকে ভালো লেন্থের বল করেন তিনি। তাইজুল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের মোটা প্রান্তে এজ দেন, সেটি সামনে মুখ বরাবর থাকা গ্রিনের হাতে জমা পড়ে।

এর আগে, তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা ১৫৩ রানের লিড নিয়ে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow