৪২ জেলা পরিষদে প্রশাসক বসানো নিয়ে সারজিসের প্রশ্ন
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ৪২টি জেলা পরিষদে প্রশাসক বসানো নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে দেশে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে।” রবিবার (১৫ মার্চ) রাত পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা লেখেন।
What's Your Reaction?
