৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের বিএমডিসির সনদ দাখিলের জন্য ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে গুগল ফরমটি আবশ্যিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো। এতে বলা হয়, মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে হার্ডকপি কমিশনে দাখিল করেছেন তাদেরকেও আবশ্যিকভাবে গুগল ফরমটি পূরণ করতে হবে। আগামী ৩১ মার্চের পর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, গত বছর ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ১১ সেপ্টেম্বর। সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow