৪ পুলিশ সদস্যের সাজায় অসন্তুষ্ট প্রসিকিউশন, আপিলের সিদ্ধান্ত
জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ইন্সপেক্টর আরশাদসহ চার পুলিশ সদস্যকে কম সাজা দেওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সব আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। তবে রায় ন্যায়সংগত হয়নি। রায় যেটা দিয়েছেন তা মানতে হবে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। চারজন হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর, কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদের প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ইন্সপেক্টর আরশাদসহ চার পুলিশ সদস্যকে কম সাজা দেওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করছে প্রসিকিউশন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সব আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। তবে রায় ন্যায়সংগত হয়নি। রায় যেটা দিয়েছেন তা মানতে হবে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
চারজন হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর, কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদের প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
What's Your Reaction?