৪ বছর পর ফিরে ৫ বছর পর ফিফটি মোসাদ্দেকের
৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রত্যাবর্তনের ম্যাচেই বাংলাদেশের জার্সিতে খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। ৪ বছর পর ফিরে ৫ বছর পর প্রথম ওয়ানডে ফিফটি তুলে নিলেন এই ডানহাতি ব্যাটার আর ওয়ানডের ক্যারিয়ারে এটা চতুর্থ। ৪৯তম বলে ফিফটি পূর্ণ করেন মোসাদ্দেক। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৩ চার ২ ছক্কা। ১৪০ রানে চতুর্থ উইকেট পতনের পর উইকেটে আসেন তিনি। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি। যেখানে সিংহভাগ অবদান মোসাদ্দেকের। হৃদয় ফেরার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান। তবে একপ্রান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন মোসাদ্দেক। ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৯ রান। এসকেডি/আইএন/জেআইএম
৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রত্যাবর্তনের ম্যাচেই বাংলাদেশের জার্সিতে খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। ৪ বছর পর ফিরে ৫ বছর পর প্রথম ওয়ানডে ফিফটি তুলে নিলেন এই ডানহাতি ব্যাটার আর ওয়ানডের ক্যারিয়ারে এটা চতুর্থ।
৪৯তম বলে ফিফটি পূর্ণ করেন মোসাদ্দেক। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৩ চার ২ ছক্কা। ১৪০ রানে চতুর্থ উইকেট পতনের পর উইকেটে আসেন তিনি। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি। যেখানে সিংহভাগ অবদান মোসাদ্দেকের।
হৃদয় ফেরার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান। তবে একপ্রান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন মোসাদ্দেক। ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৯ রান।
এসকেডি/আইএন/জেআইএম
What's Your Reaction?