৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে, কী বলছে পিএসসি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি জুলাই মাসে প্রকাশ করা হতে পারে। এ মাসের শেষ দিকে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সূত্র জানায়, এক বছরে একটি বিসিএস শেষ করার পরিকল্পনা মূলত ৫০তম বিসিএসকে টার্গেট করেই করা হয়েছে। সেজন্য রোডম্যাপ অনুযায়ী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল জুলাই মাসের শেষ দিকে করার পরিকল্পনা করা হয়েছে। আরও পড়ুন ৪৭তম বিসিএস / পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী, শূন্য ২৩৪৩ ক্যাডার পদ জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘চলতি মাসের শেষ দিকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’ গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন। আরও পড়ুন ৪৭তম বিসিএস / সংশোধিত ফল প্রকাশ, নতুন করে ক্যাডার ও নন-ক্যাডার হলেন যারা বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে, কী বলছে পিএসসি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি জুলাই মাসে প্রকাশ করা হতে পারে। এ মাসের শেষ দিকে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্র জানায়, এক বছরে একটি বিসিএস শেষ করার পরিকল্পনা মূলত ৫০তম বিসিএসকে টার্গেট করেই করা হয়েছে। সেজন্য রোডম্যাপ অনুযায়ী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল জুলাই মাসের শেষ দিকে করার পরিকল্পনা করা হয়েছে।

জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘চলতি মাসের শেষ দিকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’

গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন।

বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি।

এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

এএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow