৫৫ বছরেও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন হয়নি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন হলেও ৫৫ বছরে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি।  বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ‘স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে জনআকাঙ্খার বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়, আমরা সেই আশায় দেশের ইসলামপন্থি দলগুলো নিয়ে একটি সমঝতার পরিবেশ তৈরি করে অনেক দূর এগিয়ে যাই। কিন্তু একটি ক্ষমতালোভী গোষ্ঠী সেই সুন্দর পরিবেশকে ধ্বংস করে দিয়ে নিজেরা এককভাবে ক্ষমতার নেশায় মেতে ওঠে। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের মনে ইসলামের বিষয়ে ভুল বার্তা দিয়ে ইসলাম থেকে দূরে সরানোর পাঁয়তারা করছে।  চরমোনাই পীর বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলে দিয়েছি- দেশ, ইসলাম ও মানবতার ক্যলাণে কাজ করলে আমরা সহযোগিতা করব। এর

৫৫ বছরেও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন হয়নি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন হলেও ৫৫ বছরে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ‘স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে জনআকাঙ্খার বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়, আমরা সেই আশায় দেশের ইসলামপন্থি দলগুলো নিয়ে একটি সমঝতার পরিবেশ তৈরি করে অনেক দূর এগিয়ে যাই। কিন্তু একটি ক্ষমতালোভী গোষ্ঠী সেই সুন্দর পরিবেশকে ধ্বংস করে দিয়ে নিজেরা এককভাবে ক্ষমতার নেশায় মেতে ওঠে। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের মনে ইসলামের বিষয়ে ভুল বার্তা দিয়ে ইসলাম থেকে দূরে সরানোর পাঁয়তারা করছে। 

চরমোনাই পীর বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলে দিয়েছি- দেশ, ইসলাম ও মানবতার ক্যলাণে কাজ করলে আমরা সহযোগিতা করব। এর ব্যত্যয় করলে আমরা প্রতিবাদ করব। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশকে ভালোভাবে সাজান। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করুন। খাদ্যে ভেজাল কঠোরভাবে প্রতিহত করুন। মাদকের সয়লাবে নতুন প্রজন্ম ধ্বংস হচ্ছে। কাজেই এসবের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নিতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটকে আইনি ভিত্তি দিতে হবে।

দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও অধ্যাপক মাহবুবুর রহমান, দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গোলাম মসীহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুবনেতা মুফতি মানসুর আহমদ সাকী, এম এইচ মোস্তফা, আব্দুল আউয়াল মজুমদার, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, শফিকুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুক্তিযোদ্ধা সোলাইমান, এমএম সিফাতুল্লাহ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow