‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

বলিউড সুপারস্টার আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মুম্বাইয়ে তার নিজ বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেই এ সুখবর জানান ৬১ বছর বয়সী এই অভিনেতা। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে আমির বলেন, ‘হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের একটি পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।’ নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তে সবার ভালোবাসা ও দোয়া কামনা করে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুন্দর ও সুখী জীবন কাটাতে পারি।’ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। বাবার বিয়ের ঘোষণা শোনার সময় তাকে হাস্যোজ্জ্বল মুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উল্লেখ্য, গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপ

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান
বলিউড সুপারস্টার আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মুম্বাইয়ে তার নিজ বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেই এ সুখবর জানান ৬১ বছর বয়সী এই অভিনেতা। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে আমির বলেন, ‘হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের একটি পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।’ নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তে সবার ভালোবাসা ও দোয়া কামনা করে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুন্দর ও সুখী জীবন কাটাতে পারি।’ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। বাবার বিয়ের ঘোষণা শোনার সময় তাকে হাস্যোজ্জ্বল মুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উল্লেখ্য, গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। সেদিন সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয়ও করিয়ে দেন তিনি। আমির জানান, প্রায় ২৫ বছর ধরে তাদের পরিচয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। জানা গেছে, গৌরীর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান হলেন জুনায়েদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করছেন। গৌরী স্প্র্যাটের সঙ্গে এই বিয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow