৫ জেলার ডিসি প্রত্যাহার

পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে প্রত্যাহার করে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন। আরএমএম/এএমএ

৫ জেলার ডিসি প্রত্যাহার

পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে প্রত্যাহার করে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন।

আরএমএম/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow