৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ায় লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে জেলা অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতি। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ২৯ জুলাই থেকে এই ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) দুপুরে বগুড়া শহরের ছিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় বক্তারা বলেন, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- ভাড়ায় পরিচালিত অ্যাম্বুলেন্সের জন্য ভাড়াকৃত রেজিস্ট্রেশনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী টোল ফ্রি সুবিধা কার্যকর করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সে লাশ বহনের সময় টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জ্বালানির নিশ্চয়তা। সভায় জানানো হয়, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে ২৯ জুলাই থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম হোসেনের
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ায় লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে জেলা অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতি। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ২৯ জুলাই থেকে এই ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) দুপুরে বগুড়া শহরের ছিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- ভাড়ায় পরিচালিত অ্যাম্বুলেন্সের জন্য ভাড়াকৃত রেজিস্ট্রেশনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী টোল ফ্রি সুবিধা কার্যকর করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সে লাশ বহনের সময় টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জ্বালানির নিশ্চয়তা।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে ২৯ জুলাই থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে।
বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি জাকির হোসেন বেবি, সাবেক সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য শাহ আলম, হৃদয়, বিল্লাল, রকি মিয়া, সোহাগ হোসেন ও রাশেদ প্রমুখ।
মালিকদের মধ্যে শাহীন, শিপন ও কোরবান সভায় অংশ নেন।
What's Your Reaction?