৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ২০২১ সালের ১৭ জুন ৩১ সদস্যবিশিষ্ট গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে পূর্ববর্তী কমিটির সদস্যসচিব ও ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে। সদস্যসচিব করা হয়েছে আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশারকে।
এ ছাড়া আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম শাওনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত আহ্

নবনির্বাচিত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে কাজ করব। মেধাবী ও তরুণ নেতৃত্বকে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব।