৫ বাইকে ১ লাখ ইয়াবা, ৬ কারবারি আটক
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- সদস্যরা মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (৩৮), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ৬। মো. হোসেন (৩৭)। আটকদের মোটরসাইকেলের বক্স এবং ব্যাগে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
মোজাফ্ফর হোসেন বলেন, বাইকার গ্রুপ মাদকদ্রব্যসহ কক্সবাজার থেকে মোটরসাইকেল করে চট্টগ্রাম আসার সংবাদের ভিত্তিতে পটিয়া থানার পটিয়া সরকারি কলেজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় বাইকার গ্রুপের পাঁচটি মোটরসাইকেল জব্দসহ ছয় মাদক কারবারিকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।