৫ মামলার আসামি যুবলীগ নেতা ডালিম কারাগারে
ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) তাকে রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেন ডালিম সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোবিন্দপুরের বাসিন্দা। ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল দাস বলেন, ডালিমকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। গণ-অভ্যুত্থানের সময় মহিপাল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পাঁচটি হত্যা মামলার আসামি।
ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) তাকে রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেন ডালিম সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোবিন্দপুরের বাসিন্দা।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল দাস বলেন, ডালিমকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। গণ-অভ্যুত্থানের সময় মহিপাল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পাঁচটি হত্যা মামলার আসামি।
What's Your Reaction?