৫ রুপিতে ভরপেট খাবার, মমতার সেই ‘মা ক্যান্টিন’ বন্ধ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন। কলকাতাসহ গোটা রাজ্যে থেকে কয়েকশ মা ক্যান্টিন এখন বন্ধ। সরকারি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরেই অন্তত ৩৯২টি মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। শুধু কলকাতাতেই বন্ধ হয়েছে ৫২টি। প্রতিদিন পাঁচ রুপির বিনিময়ে শহরের বিভিন্ন এলাকায় গরিব মানুষের এক বেলার ভরপেট খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে। নতুন সরকার পুরোনো এই প্রকল্প চালাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নতুন সরকার থেকে মা ক্যান্টিন চালানোর অর্থ পাওয়া যাবে কি না, সেই আশঙ্কায় অনেক অনির্ভর গোষ্ঠী এবং এনজিও ক্যান্টিনগুলো বন্ধ রেখেছেন। যদিও সোমবার (১১ মে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসমস্ত সামাজিক প্রকল্প রয়েছে, সেগুলো চালু থাকবে। ডিডি/কেএএ/

৫ রুপিতে ভরপেট খাবার, মমতার সেই ‘মা ক্যান্টিন’ বন্ধ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন। কলকাতাসহ গোটা রাজ্যে থেকে কয়েকশ মা ক্যান্টিন এখন বন্ধ।

সরকারি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরেই অন্তত ৩৯২টি মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। শুধু কলকাতাতেই বন্ধ হয়েছে ৫২টি।

প্রতিদিন পাঁচ রুপির বিনিময়ে শহরের বিভিন্ন এলাকায় গরিব মানুষের এক বেলার ভরপেট খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে।

নতুন সরকার পুরোনো এই প্রকল্প চালাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নতুন সরকার থেকে মা ক্যান্টিন চালানোর অর্থ পাওয়া যাবে কি না, সেই আশঙ্কায় অনেক অনির্ভর গোষ্ঠী এবং এনজিও ক্যান্টিনগুলো বন্ধ রেখেছেন।

যদিও সোমবার (১১ মে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসমস্ত সামাজিক প্রকল্প রয়েছে, সেগুলো চালু থাকবে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow