৫ হাজার রানের মাইলফলকে মুমিনুল

যখনই বাংলাদেশ বিপদে, তখনই হাজির মুমিনুল হক। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই মুমিনুলকে দেখা গেল ত্রাতারূপে। দুই ইনিংসেই ফিফটি করে টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। টেস্টে ৫০০০ রান করতে মুমিনুলের দরকার ছিল ৫০ রান। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ছুঁয়ে ফেললেন মাইলফলক। টেস্টে এটা তার ২৭তম ফিফটি। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৫৬ রান করে আউট হয়েছেন তিনি। ৭৬ টেস্টের ক্যারিয়ারে তাঁর রান ৫০০৬। ৬৫৮১ রান করে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকুর রহিম। দুইয়ে থাকা তামিম ইকবালের রান ৫১৩৪ রান।  প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাতাস পেয়েও তিন অঙ্ক থেকে ৯ রান দূরে থাকতে আউট হয়েছেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসেও ফিফটিটা স্বচ্ছন্দে করতে পারেননি তিনি। ১৫ ও ৪৩ রানে দুইবার জীবন পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। বেশ কয়েকবার ব্যাটের কানায় লেগে চার হয়েছে বারবার। ফিফটির পর যোগ করতে পেরেছেন কেবল ৬ রান। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংস

৫ হাজার রানের মাইলফলকে মুমিনুল

যখনই বাংলাদেশ বিপদে, তখনই হাজির মুমিনুল হক। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই মুমিনুলকে দেখা গেল ত্রাতারূপে। দুই ইনিংসেই ফিফটি করে টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

টেস্টে ৫০০০ রান করতে মুমিনুলের দরকার ছিল ৫০ রান। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ছুঁয়ে ফেললেন মাইলফলক। টেস্টে এটা তার ২৭তম ফিফটি। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৫৬ রান করে আউট হয়েছেন তিনি। ৭৬ টেস্টের ক্যারিয়ারে তাঁর রান ৫০০৬। ৬৫৮১ রান করে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকুর রহিম। দুইয়ে থাকা তামিম ইকবালের রান ৫১৩৪ রান। 

প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাতাস পেয়েও তিন অঙ্ক থেকে ৯ রান দূরে থাকতে আউট হয়েছেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসেও ফিফটিটা স্বচ্ছন্দে করতে পারেননি তিনি। ১৫ ও ৪৩ রানে দুইবার জীবন পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। বেশ কয়েকবার ব্যাটের কানায় লেগে চার হয়েছে বারবার। ফিফটির পর যোগ করতে পেরেছেন কেবল ৬ রান।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসই এগোচ্ছে একই চিত্রনাট্য মেনে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয় দ্রুত বিদায় নিয়েছেন। দলের হাল ধরতে হয় নাজমুল হাসান শান্ত ও মুমিনুলকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow