৬০০ গ্রাম গাঁজাসহ দুই আর্জেন্টাইন সমর্থক গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে বোদা থানা পুলিশ। বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামের চহিরুল ইসলামের ছেলে রমজান আলী (৩৩) এবং সিরাজুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৪)।পুলিশ জানায়, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানার নির্দেশে এসআই তোহিদুল ইসলামসহ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেপ্তার দুই মাদককারবারীকে আদালতে তোলা হয়েছে।

৬০০ গ্রাম গাঁজাসহ দুই আর্জেন্টাইন সমর্থক গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে বোদা থানা পুলিশ। বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামের চহিরুল ইসলামের ছেলে রমজান আলী (৩৩) এবং সিরাজুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৪)।

পুলিশ জানায়, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানার নির্দেশে এসআই তোহিদুল ইসলামসহ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেপ্তার দুই মাদককারবারীকে আদালতে তোলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow