৬ বিভাগে অতি ভারী বৃষ্টি, অব্যাহত থাকতে পারে মঙ্গলবারও
রংপুর, সিলেট, খুলনাসহ ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে। দিনজুড়ে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ছিল ঢাকা বিভাগে। এই বৃষ্টি মঙ্গলবারও (২১ জুলাই) অব্যাহত থাকতে পারে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারি জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায় ১০৮ মিলিমিটার। আরও পড়ুন দুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, ডুবতে পারে ঢাকা এছাড়া সিলেটে ৮৪, চাঁদপুরে ৯৪, খুলনার মোংলায় ১০০, বরিশালে ৬৩ এবং রাজশাহীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। ঢাকা বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার। মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের
রংপুর, সিলেট, খুলনাসহ ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে। দিনজুড়ে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ছিল ঢাকা বিভাগে। এই বৃষ্টি মঙ্গলবারও (২১ জুলাই) অব্যাহত থাকতে পারে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারি জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায় ১০৮ মিলিমিটার।
এছাড়া সিলেটে ৮৪, চাঁদপুরে ৯৪, খুলনার মোংলায় ১০০, বরিশালে ৬৩ এবং রাজশাহীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। ঢাকা বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার।
মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
এএসএ
What's Your Reaction?
