৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান গ্রামীণফোন প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেয়েছে। প্রতিষ্ঠানটিকে ১৩ বছরের জন্য এ স্পেকট্রাম বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রামীণফোন জানিয়েছে, এই বরাদ্দের জন্য প্রায় ২,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই লো-ব্যান্ড স্পেকট্রামের মাধ্যমে দেশের ঘনবসতিপূর্ণ শহর, অফিস, হাসপাতাল, শপিং মল, উঁচু ভবন ও বেসমেন্টে উন্নত ইনডোর সিগন্যাল নিশ্চিত হবে। একই সঙ্গে গ্রামীণ, উপকূলীয় ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক কভারেজ উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। সিইও ইয়াসির আজমান বলেন, এ স্পেকট্রাম ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে আরও শক্তিশালী নেটওয়ার্ক সেবা প্রদান করা হবে। এটি ফোরজি সেবার মান বাড়াতে, ফাইভজি, এআই ও আইওটি প্রযুক্তির জন্য প্রস্তুতি নিতে সহায়ক হবে। আমরা বিটিআরসি ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। গ্রামীণফোনের এই বিনিয়োগ ও স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে দেশের ৮ কোটি ৩৯ লাখেরও বেশি গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করা সম্ভব হবে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানটি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow