৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  এর আগে ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে ওই ঘটনা ঘটে। গ্রেপ্তার তরিকুল ইসলাম (২০) ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।  পুলিশ জানায়, ২০ মে মেয়ের বাড়িতে যান ওই বৃদ্ধা। দুপুরে মেয়ের দেওয়া তরকারি-মাছ বাজার করা ব্যাগে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছলে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরিকুল। পরে মেন্দের মাঠে পৌঁছলে হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে ধর্ষণ করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে ওই ঘটনা ঘটে। গ্রেপ্তার তরিকুল ইসলাম (২০) ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, ২০ মে মেয়ের বাড়িতে যান ওই বৃদ্ধা। দুপুরে মেয়ের দেওয়া তরকারি-মাছ বাজার করা ব্যাগে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছলে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরিকুল। পরে মেন্দের মাঠে পৌঁছলে হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে ধর্ষণ করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow