৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের উপকূলের কাছে বোর্নিও দ্বীপে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।  ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) নিশ্চিত করে বিষয়টি। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাবাহর উপকূলীয় রাজধানী কোটা কিনাবালুর উত্তর-পূর্ব দিকে একশ কিলোমিটারেরও কম দূরত্বে। আর এটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের ৬১৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে। সংস্থাটি ধারণা করছে, এই ভূমিকম্পে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্রও জানায়, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই ও এ সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করেনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর এ ভূমিকম্পের মাত্রা ৬.৮ বলে রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহ-এর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বেশকিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow