৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে প্রশাসনিক ভবন খুলে দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তের পরিচয় শনাক্ত ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আলটিমেটাম দিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন তারা। এর আগে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। এতে কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। অবরোধ শেষে অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, ‘আমরা ৬টি দাবিতেই অনড় রয়েছি। আমাদের ছয়টি দাবির মধ্যে শেষের ৪টি দাবি সময়সাপেক্ষ হলেও প্রথম দুটি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে হবে ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে।’ ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘আমাদের প্রশাসনিক ভবন অবরোধের উদ্দেশ্য ছিল যাতে উপাচার্য স্যার এসে আমাদের এই ঘটনার অগ্রগতি সম্পর্কে জানান। আমরা স্যারের সঙ্গে কথা বলেছি, আমাদের

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে প্রশাসনিক ভবন খুলে দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তের পরিচয় শনাক্ত ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আলটিমেটাম দিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন তারা। এর আগে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। এতে কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

অবরোধ শেষে অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, ‘আমরা ৬টি দাবিতেই অনড় রয়েছি। আমাদের ছয়টি দাবির মধ্যে শেষের ৪টি দাবি সময়সাপেক্ষ হলেও প্রথম দুটি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে হবে ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে।’

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রশাসনিক ভবন খুলে দিলেন শিক্ষার্থীরা

ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘আমাদের প্রশাসনিক ভবন অবরোধের উদ্দেশ্য ছিল যাতে উপাচার্য স্যার এসে আমাদের এই ঘটনার অগ্রগতি সম্পর্কে জানান। আমরা স্যারের সঙ্গে কথা বলেছি, আমাদের দাবিগুলো জানিয়েছি ও ৭২ ঘণ্টা সময় দিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে একমত। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি সম্পূর্ণ তদন্ত কমিটির ওপর। তবে আমরা চেষ্টা করবো দ্রুত এই সমস্যা সমাধান করার জন্য।’

গত মঙ্গলবার (১২ মে) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে৷

মো. রকিব হাসান প্রান্ত/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow